নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

দুর্গম চরে র‌্যাবের অভিযান, তিন কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

জানুয়ারি ১৭, ২০২৬ ৬:০৪ 👁️ ২৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সীমান্ত সংলগ্ন চরবাগডাঙ্গায় চরে অভিযান চালিয়ে ৩ কোটি টাকা মূল্যের তিন কেজি ১০০ গ্রাম হেরোইনসহ চহ্নিতি মাদক কারবারী এবরান আলীকে গ্রফেতার করছেে করেছে র‌্যাপডি এ্যাকশন ব্যাটালয়িন (র‌্যাব-৫)।

আরও পড়ুনঃ  পবায় বিনা মূল্যে ৮৩ হাজার ৫০০ টিকা, স্বস্তিতে প্রান্তিক খামারিরা

শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে র‌্যাব-৫ এর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জের একটি দল পদ্মার ওপারের দুর্গম এ চরে অভিযান চালায়।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়,অভিযানে গ্রেফতার মাদক কারবারির নাম এবরান আলী (৫৫)। চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামে তার বাড়ি। তার বাবার নাম মাহাতাব উদ্দিন।

আরও পড়ুনঃ  স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

র‌্যাব জানায়, এবরান আলীর বাড়িতে বিপুল পরিমাণ হেরোইন মজুদ করে রাখার খবর পেয়ে অভিযান চালানো হয়। এরপর এবরানকে আটক করে তল্লাশি করা হলে বাড়িতে একটি ব্যাগে ৩০ প্যাকে হেরোইন পাওয়া যায়। এসব হেরোইনের ওজন ৩ কেজি ১০০ গ্রাম। দাম ৩ কোটি ১০ লাখ টাকা।

র‌্যাব জানিযেছে, হেরোইনসহ এবরান আলীকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলাও করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।