নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

দুর্গাপুরে ট্রাকচাপায় অটোভ্যান চালকের মৃত্যু

সেপ্টেম্বর ৯, ২০২৫ ৫:০৩ 👁️ ১৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সুজন (২৬) নামের এক অটোভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে দুর্গাপুর-শিবপুর সড়কের সিংগা বিলের ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

নিহত সুজন জেলার চারঘাট উপজেলার সারদা বাজার এলাকার নাজির উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, শিবপুরগামী অটোভ্যানটি পিছন দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৪-৮৬০৫) ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক গাড়ি ফেলে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় দুর্ঘটনাকবলিত ট্রাকটিও জব্দ করে থানায় নেওয়া হয়।

আরও পড়ুনঃ  গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই : এলজিআরডি মন্ত্রী

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, “নিহতের মরদেহ থানায় আনা হয়েছে এবং পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।