নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

দেশে গত ১ দিনে ২৮ জনের করোনা শনাক্ত, হার ৬.৪৮

জানুয়ারি ২৭, ২০২৪ ৫:৪০ 👁️ ৬৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক : দেশে গত ১ দিনে ২৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৬ হাজার ৯৬৩ জনে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৮১ জনেই রয়েছে।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৮, ডাকাতির সরঞ্জাম উদ্ধার

শনিবার (২৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ৩৩৯ জন।

আরও পড়ুনঃ  মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নজিরবিহীন পদক্ষেপ: চিকিৎসক ও নার্সসহ ৩০ জন শোকজ

গত ১ দিনে পরীক্ষা করা হয় ৪৩২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৪৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৯ শতাংশ।

আরও পড়ুনঃ  বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মিছিল

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু’দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।