নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ধানের শীষে ভোট দিন, দেশ ও পতাকা নিরাপদ রাখুন : মিলন

জানুয়ারি ২৩, ২০২৬ ৭:৫১ 👁️ ২৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর পবা-মোহনপুর আসনে গণসংযোগ করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

আরও পড়ুনঃ  মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

এসময় তিনি তার বক্তব্যে বলেন, অতীতে যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর হাতে বাংলাদেশের লাল-সবুজের পতাকা নিরাপদ ছিল, তেমনি আজ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর হাতেই দেশের পতাকা নিরাপদ। এ জন্য ১২ ফেব্রুয়ারি বিএনপির পক্ষে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

শুক্রবার সকাল থেকে কাটাখালি পৌর এলাকায় গণসংযোগকালে জনগণের উদ্দেশ্যে এসব কথা বলেন মিলন। গণসংযোগ শুরুর আগে তিনি কাপাসিয়া সরদারপাড়া গোরস্থানে কবর জিয়ারত করেন।

নির্বাচনী সভায় মিলন বলেন, “বিএনপি হচ্ছে জনগণের দল। বিএনপি যখন ক্ষমতায় থাকে, তখন জনগণ নিরাপদ থাকে, দেশের সার্বভৌমত্ব রক্ষা পায়।” তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে সমাজ ও দেশ থেকে মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং নির্মূল করা হবে। একই সঙ্গে পবা ও মোহনপুরে উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।

আরও পড়ুনঃ  সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশ গড়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। মিলন আরোও বলেন নারী উন্নয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথ অনুসরণ করে নারীদের সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।

পরিবারে নারীদের ক্ষমতায়নের জন্য পারিবারিক কার্ড নারীদের হাতে তুলে দেওয়া, কৃষি উন্নয়নে কৃষি কার্ড প্রদান ও খাল খনন কর্মসূচি বাস্তবায়নের কথাও ঘোষণা করেন তিনি।

রাজশাহী জেলা প্রসঙ্গে তিনি বলেন, রাজশাহী একটি কৃষিনির্ভর জেলা। পবা, মোহনপুর, গোদাগাড়ীসহ বিভিন্ন উপজেলায় উৎপাদিত কৃষিপণ্যের সংরক্ষণে রাজশাহীতে কৃষি ইপিজেড গড়ে তোলা হবে।

পাশাপাশি কলকারখানা স্থাপন, কর্মমুখী শিক্ষা বিস্তার এবং ক্লাস ফোর থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক সাবজেক্ট হিসেবে চালুর প্রস্তাব দেন তিনি, যাতে ভবিষ্যৎ প্রজন্ম শারীরিক ও মানসিকভাবে সুস্থভাবে বিকশিত হতে পারে। অন্যদিকে বিএনপির গণসংযোগকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য রাস্তায় নামে মানুষের ঢল। শিশু, গৃহিণী ও বৃদ্ধসহ সকল শ্রেণির মানুষ মিলনকে শুভেচ্ছা জানান এবং ধানের শীষে ভোট দেওয়ার অঙ্গীকার করেন।

আরও পড়ুনঃ  জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল। পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক। জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম।
কাটাখালি পৌর বিএনপির আহ্বায়ক নুরুল। সদস্য সচিব নাজমুল হক। জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানি সুমন। জেলা কৃষক দলের সদস্য সচিব আকুল হোসেন মিঠু সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ জনগণ।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।