নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নওগাঁয় বজ্রপাতে ৪ কৃষক নিহত

জুন ১৮, ২০২৩ ৭:২০ 👁️ ৫৬ views
Link Copied!

নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় বজ্রপাতে চার কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুন) বিকেলে জেলার পত্নীতলা এবং পোরশা উপজেলার পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

নিহতরা হলেন- পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের আব্দুস সামাদ মন্ডলের ছেলে খাদেমুল ইসলাম (৪০), হবিবর রহমানের ছেলে মোতাহার হোসেন (৩২), ছোট মহারন্দী গ্রামের সাইফুদ্দিনের ছেলে মাসুদ হোসেন (২৫) এবং পোরশা উপজেলার নীতপুর ইউনিয়নের সোহাতী গ্রামের আজিজুল হক (৬৫)।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

পত্নীতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেবনাথ বজ্রপাতে তিন কৃষক নিহতের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেলে হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং থেমে থেমে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। ওই মুহূর্তে তারা তিনজনই মাঠে কাজ করছিলেন। হঠাৎ একটি বজ্রপাত তাদের ওপর পড়লে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা মরদেহগুলো উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন।

আরও পড়ুনঃ  নাটোরের বাগাতিপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

পোরশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাড়ির পাশের মাঠে গরুকে ঘাস খাওয়াতে গিয়েছিলেন আজিজুল হক। বিকেলে হঠাৎ করে ঝড়-বৃষ্টি শুরু হলে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তিনি মারা যান। পরে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে আসেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।