নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’-শ্রমিক লীগ নেতাসহ গ্রেপ্তার ১৪

ডিসেম্বর ২৯, ২০২৫ ২:৫৮ 👁️ ৩৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  দ্বিতীয় কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন

গ্রেপ্তারকৃত আরিফ শেখ (৫২)। রাজশাহী মোটর শ্রমিক লীগের জয়েন্ট সেক্রেটারী আরিফ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকার মৃত নওশাদ শেখের ছেলে।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫

এছাড়াও আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ১৩ জন গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৪ জন, মাদক মামলার ৫ জন এবং অন্যান্য মামলার আসামি ৪ জন রয়েছেন। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।

আরও পড়ুনঃ  খালেদা জিয়ার সাজে প্রধানমন্ত্রীর সঙ্গে মেঘনা আলমের সাক্ষাৎ

তথ্য নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) গাজিউর রহমান পিপিএম বলেন, রাজশাহী মোটর শ্রমিক লীগের জয়েন্ট সেক্রেটারি আরিফসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।