নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে আড়াই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ২:২০ 👁️ ৫৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) এর সদর কোম্পানী একটি দল অভিযান চালিয়ে গাঁজাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

আরও পড়ুনঃ  রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

গতকাল মঙ্গলবার রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন দাশপুকুর এলাকায় এ অভিযান চালায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

গ্রেফতারকৃতরা হলো আমিন অপু (২৮) ও নাইম আলী (২৭)। আমিন দামকুড়ার কসবা এলাকার মিলনের ছেলে ও নাইম দামকুড়া মুরালিপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল নগরীর দাসপুকুর এলাকায় অভিযান চালায়। এসময় অপু ও নাইমকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাদের কাছে তল্লাশী চালিয়ে আড়াই কেজি গাঁজা উদ্ধার হয়।এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  পরিকল্পনা কমিশনের সদস্যের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ ও মতবিনিময়

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আল আমিন অপু’র বিরুদ্ধে আরএমপি এর দামকুড়া থানার এফআইআর নং-০৯, তারিখ- ১৭ নভেম্বর , ২০২৩; জি আর নং-১২৫। ধারা- ৩৬(১) সারণির ১৪(ক)/২৪(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; (২) চাঁপাইনবাবগঞ্জ এর শিবগঞ্জ থানার এফআইআর নং-১৯/১১৭, তারিখ- ০৯ মার্চ, ২০২৩; জি আর নং-১১৭/২০২৩। ধারা- 25B(2)/25D The Special Powes Act,1974; (৩) আরএমপি এর দামকুড়া থানার এফআইআর নং-০৩, তারিখ- ০৬ আগষ্ট ২০২৩। ধারা- ৩৬(১) সারণির ৮(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।
২নং আসামী নাইম আলী’র বিরুদ্ধে আরএমপি এর মতিহার থানার এফআইআর নং-০১, তারিখ- ০৩ জুলাই, ২০২৩; জি আর নং-১২৯। ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;(২) রাজশাহী এর গোদাগাড়ী থানার এফআইআর নং-১২/১২, তারিখ- ১০ জানুয়ারি, ২০২২; জি আর নং-১২/২০২২। ধারা- ৩৬(১) সারণির ১৪(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; । তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানায় র‌্যাব। পরে তাদের রাজপাড়া থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।