নগরীতে মাদক রাখার দায়ে দণ্ডপ্রাপ্ত আসামি। ছবি-আরএমপি
নগরীতে ইয়াবা ও গাঁজা রাখার দায়ে একজনের দণ্ড
স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর দামকুড়া থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা রাখার দায়ে এক ব্যক্তিকে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দামকুড়া থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, রোববার (২২ নভেম্বর) পরিচালিত অভিযানে দামকুড়া থানাধীন জোতরাবন গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে মো. বেলাল উদ্দিন (২৯)-কে দুইটি ইয়াবা ট্যাবলেট ও তিন গ্রাম গাঁজা রাখার অভিযোগে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ইয়াবা ট্যাবলেট রাখার অপরাধে তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ ছাড়া গাঁজা রাখার অপরাধে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও...
স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর দামকুড়া থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা রাখার দায়ে এক ব্যক্তিকে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দামকুড়া থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, রোববার (২২ নভেম্বর) পরিচালিত অভিযানে দামকুড়া থানাধীন জোতরাবন গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে মো. বেলাল উদ্দিন (২৯)-কে দুইটি ইয়াবা ট্যাবলেট ও তিন গ্রাম গাঁজা রাখার অভিযোগে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত ইয়াবা ট্যাবলেট রাখার অপরাধে তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ ছাড়া গাঁজা রাখার অপরাধে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
রাজশাহী মহানগরীকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। মাদকসংক্রান্ত অপরাধ প্রতিরোধ ও দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।