নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে পিকআপের ধাক্কায় পথচারী নিহত

জুন ৭, ২০২৪ ৯:৪৩ 👁️ ৪২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে পিকআপ ভ্যানের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর নওদাপাড়া আমচত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত পথচারি ইসলাম (৪০)। তিনি নগরীর দড়িখরবোনা এলাকার আবদুল কাদেরের ছেলে।

আরও পড়ুনঃ  তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন। তিনি জানান, আমচত্বর এলাকায় ইসলাম রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামীর একটি পিকআপ ইসলামকে ধাক্কা দেয়। গুরুত্বর আহত অবস্থায় তাকে

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ইসলামকে ধাক্কা দিয়ে পিকআপটি পালিয়ে যায় তাই তাকে ধরা যায়নি। তবে পিকআপটি শনাক্তের চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে মামলা করতে চাইলে মামলা নেওয়া হবে। এরপর আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।