নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে পুলিশ ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে ২ ব্যক্তির সাজা

অক্টোবর ৫, ২০২৬ ৭:২৫ 👁️ ৬৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

আরও পড়ুনঃ  ব্রাজিল দলে পাঁচ নতুন মুখ, আছেন ভিনিসিয়ুস-এনদ্রিক

সোমবার (৫ অক্টোবর) কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান পরিচালনা করে রাজপাড়া থানার মহিষবাথান উত্তরপাড়া গ্রামের ইয়াকুব আলী ওরফে মানিকের ছেলে মো: মোস্তফা ওরফে সাব্বির (২১) এবং নাটোর জেলার সিংড়া থানার চক গোপাল গ্রামের মো: জিয়ারুল ইসলামের ছেলে বর্তমানে রাজপাড়া থানার মহিষবাথান উত্তরপাড়া গ্রামের মো: আব্দুল্লাহ (২২)-কে মাদকদ্রব্য সেবনের অপরাধে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত (নির্বাহী ম্যাজিস্ট্রেট) উভয়কে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড ও পঞ্চাশ টাকা অর্থদন্ড প্রদান করেন।

আরও পড়ুনঃ  নেতানিয়াহুকে হটাতে একজোট হচ্ছে বিরোধীরা

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মাদকবিরোধী অভিযান ও আইনানুগ কার্যক্রমের মাধ্যমে মাদকসংক্রান্ত অপরাধ দমনে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  রাজশাহী বোর্ডে এইচএসসির পাসের হার ৪৫.০৬ শতাংশ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।