নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নেতানিয়াহুকে হটাতে একজোট হচ্ছে বিরোধীরা

অক্টোবর ২৯, ২০২৬ ৫:৪২ 👁️ ৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনের প্রায় শেষ পর্যায়ের ৮৫.৬ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। এই ফলাফলে দেখা গেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট বর্তমানে আসন সংখ্যায় এগিয়ে রয়েছে। তবে সরকার গঠন কোন দল করবে তা এখনও নিশ্চিত নয়। বুধবার টাইমস অব ইসরায়েল ও আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

প্রতিবেদনে বলা হয়, ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন । এই মুহূর্তে ভোট গণনার চিত্র অনুযায়ী নেতানিয়াহুর ডানপন্থী জোট মোট ৫৩টি আসনে এগিয়ে থেকে তালিকার শীর্ষে রয়েছে।অন্য দিকে, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী ‘পরিবর্তন জোট’ ৪৮টি আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এ ছাড়া প্রধানত আরব দলগুলো যৌথভাবে ১৯টি আসন নিশ্চিত করে ফলাফলে একটি বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী জোটের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দেশটির আরব নেতৃত্বাধীন রাজনৈতিক জোট ‘জয়েন্ট লিস্ট’। জোটটির সংসদীয় ব্লকের প্রধান ও নেসেটের আরব সদস্য আহমাদ তিবি এ আহ্বান জানিয়েছেন।

আনাদোলু এজেন্সির বরাতে জানা গেছে, বুধবার এক লিখিত বিবৃতিতে তিবি বলেন, আরব নাগরিকদের ব্যাপক ভোটার উপস্থিতি জয়েন্ট লিস্টের জন্য ঐতিহাসিক অর্জন। জনগণের ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে জোটটি প্রমাণ করেছে, রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে তারা একটি নির্ধারক শক্তি।

আরও পড়ুনঃ  ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্নের লক্ষ্যে ঢাকায় আলোচনা শুরু

তিনি বলেন, ‘নেতানিয়াহু-বেন গভির সরকারকে ক্ষমতাচ্যুত করতে আমরা পরিবর্তনপন্থী জোটের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। এ প্রক্রিয়া শুরু হবে নেসেটের স্পিকার আমির ওহানাকে অপসারণের মধ্য দিয়ে।’

নেতানিয়াহুর সরকারকে সরিয়ে ক্ষমতার পরিবর্তন আনতে চাওয়া বিরোধী জোটটি ‘চেঞ্জ ব্লক’ নামে পরিচিত। এতে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের ইয়াশার পার্টি, ইয়ার লাপিদের ইয়েশ আতিদ, ইয়ার গোলানের ডেমোক্র্যাটস, নাফতালি বেনেটের বি’ইয়াখাদ এবং আভিগদর লিবারম্যানের ইসরায়েল বেইতেনু রয়েছে।

মধ্য ইসরায়েলের তাইবে শহরে বুধবার ভোরে জয়েন্ট লিস্টের সমর্থকদের এক সমাবেশে বক্তব্য দেন আহমাদ তিবি। তার কার্যালয় থেকে প্রকাশিত ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ভোটকেন্দ্রে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া এবং ভোটগ্রহণে বাধা দেওয়ার চেষ্টা সত্ত্বেও আরব নাগরিকদের কণ্ঠস্বর ছিল ‘সবচেয়ে জোরালো’।

আরও পড়ুনঃ  রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

তিবি আরও বলেন, ‘অপরাধী বেন গভির আর পুলিশের মন্ত্রী থাকবেন না। তার বিদায়ের সময় এসেছে।’ ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির কট্টর ডানপন্থী রাজনীতিক হিসেবে পরিচিত।

ইসরায়েলের সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, পার্লামেন্ট নির্বাচনে ৮৪ দশমিক ৫ শতাংশ ভোট গণনা শেষে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ১২০ আসনের নেসেটে ৫৪টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের চেয়ে সাতটি আসন কম পেতে পারে জোটটি।

দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বরাত দিয়ে বলা হয়েছে, আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৯টি আসন পেতে পারে। অন্যদিকে, আরব নেতৃত্বাধীন দলগুলো সম্মিলিতভাবে ১৯টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

এর মধ্যে জয়েন্ট লিস্ট ১২টি এবং ইউনাইটেড আরব লিস্ট বা রা’আম ৭টি আসন পেতে পারে। ভোট গণনা শেষে চূড়ান্ত ফল প্রকাশিত হলে সরকার গঠনের সমীকরণ আরও স্পষ্ট হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।