নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাসিক প্রশাসকের সঙ্গে ২৩নং ওয়ার্ডবাসীর সাক্ষাৎ ও মতবিনিময়

অক্টোবর ২৯, ২০২৬ ১০:২০ 👁️ ৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর পদ্মা নদীর তীরবর্তী আলুপট্টি থেকে পঞ্চবটি অভিমুখী ২৩ নম্বর ওয়ার্ডের অভ্যন্তরীণ রাস্তা সংস্কার ও কালভার্ট নির্মাণ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। বৃহস্পতিবার দুপুরে নগরভবনে রাসিক প্রশাসকের সঙ্গে ২৩নং ওয়ার্ডবাসীর এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

সাক্ষাৎকালে এলাকাবাসী তাঁদের এলাকার অভ্যন্তরীণ রাস্তা সংস্কার ও কালভার্ট নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ সময় তাঁরা জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করা এবং এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। রাসিক প্রশাসক তাঁদের কথা শোনেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুনঃ  রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ

এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আশরাফ জামাল আব্বু, সিনিয়র অ্যাডভোকেট আতিকুর রহমান ইতি, অ্যাডভোকেট ফয়সাল আলম নয়ন, সাগরপাড়া এসি মসজিদের সভাপতি আব্দুল মহিম, মসজিদের ইমাম মুফতি আলী আকবর ফারুকী, বিএনপি নেতা আব্দুল জব্বার আনসারী, সোহেল কুদ্দুস, মজিবুল হক মিনার, ইসরাইল শেখ সন্টু, যোহর, রজব, যুবদল নেতা হীরা এবং ছাত্রদল নেতা মিশর, সান ও রায়হানসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।