নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহীতে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অক্টোবর ২৯, ২০২৬ ১০:২৪ 👁️ ৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ৫নং গোগ্রাম ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ ইটাহারী এলাকা হতে অবৈধ মাদক হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ।

আরও পড়ুনঃ  টয়লেটযুক্ত গোসলখানায় অজু-গোসল করা যাবে?

সংবাদ বিজ্ঞপ্তিতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) জানায়, বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২.৩০ ঘটিকায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ৫নং গোগ্রাম ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ ইটাহারী এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী (১) মোঃ হাবিবুর রহমান (৪০), পিতা-মোঃ নিয়াজ উদ্দিন, মাতা-মোসাঃ আজেফা বেগম, সাং-ইটাহারী, পোঃ গোগ্রাম, (২) মোঃ শাহাবুল (৫০), পিতা-মৃত আব্দুস সালাম, মাতা-মৃত আলীয়ারা বেগম, সাং-আচুয়া তালতলা, ১নং ওয়ার্ড, গোদাগাড়ী পৌরসভা, উভয়থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীদ্বয়কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে হেরোইন ৪০ গ্রাম, মোবাইল ফোন ৪টি ও মাদক বিক্রির নগদ ৬৬০৪ টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

ধৃত আসামি ও উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।