নগরীতে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের অভিযান দণ্ডপ্রাপ্ত ২ ব্যক্তি। ছবি- আরএমপি
নগরীতে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের অভিযান ২ ব্যক্তির দণ্ড
স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর শাহমখদুম থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শাহমখদুম থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সোমবার (২৬ অক্টোবর) শাহমখদুম থানা এলাকায় অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানার শিরইল কলোনী গ্রামের মৃত খালেকের ছেলে মো: লিটন এবং শাহমখদুম থানার হরিয়ার ডাইং গ্রামের মো: ফুয়াদ আলীর ছেলে মো: সাজিউল ইসলাম দ্বয়কে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত (নির্বাহী ম্যাজিস্ট্রেট) লিটনকে ৪৫ দিন বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা অর্থদন্ড এবং সাজিউলকে ১ মাস বিনাশ্রম কারাদন্ড ও চারশত টাকা অর্থদন্ড প্রদান করেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মাদকবিরোধী অভিযান ও আইনানুগ কার্যক্রমের মাধ্যমে মাদকসংক্রান্ত অপরাধ দমনে নিয়মিতভাবে...
স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর শাহমখদুম থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শাহমখদুম থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সোমবার (২৬ অক্টোবর) শাহমখদুম থানা এলাকায় অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানার শিরইল কলোনী গ্রামের মৃত খালেকের ছেলে মো: লিটন এবং শাহমখদুম থানার হরিয়ার ডাইং গ্রামের মো: ফুয়াদ আলীর ছেলে মো: সাজিউল ইসলাম দ্বয়কে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত (নির্বাহী ম্যাজিস্ট্রেট) লিটনকে ৪৫ দিন বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা অর্থদন্ড এবং সাজিউলকে ১ মাস বিনাশ্রম কারাদন্ড ও চারশত টাকা অর্থদন্ড প্রদান করেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মাদকবিরোধী অভিযান ও আইনানুগ কার্যক্রমের মাধ্যমে মাদকসংক্রান্ত অপরাধ দমনে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।