নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের অভিযান ১ ব্যক্তির সাজা

অক্টোবর ৮, ২০২৬ ৮:২০ 👁️ ১২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর শাহমখদুম থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শাহমখদুম থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ৭ অক্টোবর শাহমখদুম থানা এলাকায় অভিযান পরিচালনা করে একই থানার ডাংগীপাড়া গ্রামের মো: জাফর আলীর ছেলে মো: নুর ইসলাম (১৮)-কে ইয়াবা ট্যাবলেট রাখার অপরাধে আটক করা হয়। এসময় হেফাজত থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত (নির্বাহী ম্যাজিস্ট্রেট) নুর ইসলামকে ২১ (একুশ) দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ (পাঁচশত) টাকা অর্থদন্ড প্রদান করেন।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে অটো-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মাদকবিরোধী অভিযান ও আইনানুগ কার্যক্রমের মাধ্যমে মাদকসংক্রান্ত অপরাধ দমনে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  নগরীতে ইপিআই ও ভিপিডি সার্ভিলেন্স বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।