নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

অক্টোবর ২৮, ২০২৬ ১১:৫৪ 👁️ ১২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি ও নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে অংশ নেয় নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখা।

আরও পড়ুনঃ  বাগমারায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে মানববন্ধন

সকাল ১০টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। ব্যান্ডের বাদ্যযন্ত্রের তালে তালে র‌্যালিটি কোর্ট এলাকা মোড় প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এতে জেলা প্রশাসন, বিআরটিএ, নিসচা রাজশাহী জেলা শাখার প্রতিনিধিসহ পরিবহন খাতের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অংশ নেন।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পা। সভা সঞ্চালনা করেন বিআরটিএ রাজশাহীর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. শাহজামান হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ট্রাক গ্রুপের সভাপতি মো. রবিউল ইসলাম, জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মাইনুল হক মানা এবং অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তারসহ সংশ্লিষ্ট পরিবহন খাতের প্রতিনিধিরা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, “প্রতিটি সড়ক নিরাপদ হোক, প্রতিটি যাত্রা হোক নির্বিঘ্ন -এটাই সবার প্রত্যাশা। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু তাঁর বক্তব্যে বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রশাসন, বিআরটিএ, পরিবহন মালিক-শ্রমিক এবং সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শুধু আইন প্রয়োগ নয়, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধি করাও জরুরি। নিরাপদ সড়ক গড়ে তুলতে নিসচা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এ কার্যক্রম আরও জোরদার করতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুনঃ  মাদক উন্নয়নের প্রধান অন্তরায় : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী 

আলোচনা সভায় রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সড়ক নিরাপত্তা কার্যক্রমে সহযোগিতা ও পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। পাশাপাশি ব্যাটারিচালিত রিকশার অযাচিত আমদানি বৃদ্ধি বন্ধের ওপর গুরুত্বারোপ করেন তিনি। জেলা ট্রাক গ্রুপের সভাপতি মো. রবিউল ইসলাম সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় বিআরটিএ ও প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্ব দেন।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি, চালক, মালিক, যাত্রী ও সাধারণ জনগণের সম্মিলিত সচেতনতা এবং ট্রাফিক আইন মেনে চলার ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।