নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জুলাই ৮, ২০২৬ ৮:৩৩ 👁️ ১১৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ ১ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন জামায়াত প্রার্থী

সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, (৭ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে নগরীর বোয়ালিয়া থানা পুলিশ হোসনীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া গ্রামের মো: মিনহাজুল ইসলাম ওরফে ছবির স্ত্রী মোসা: রুমা খাতুন (৩৮)-কে গ্রেপ্তার করে। এ সময় তার দেহ তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  ছাপরা ঘর থেকে তথ্য সংগ্রহ করুন’: ফ্যামিলি কার্ড নিয়ে কলমাকান্দায় ডেপুটি স্পিকার

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আরএমপির কাশিয়াডাঙ্গা থানায় ১টি ও রাজপাড়া থানায় ১টি মাদক মামলা চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বোয়ালিয়া থানায় একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ফেনীতে সাধারণ মানুষের মাঝে জামায়াতে যোগদানের আহ্বান

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।