নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, রোববার (৯ আগস্ট) রাত আনুমানিক ২ টার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার লক্ষীপুর শেরশাহ রোড (ইউনাইটেড ডায়াগনস্টিক সেন্টারের বিপরীত পার্শ্বে) এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: রবিউল ইসলাম বাবুর ছেলে মো: বিপ্লব (২৯)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে মাদক বিক্রির নগদ ১৩ হাজার ৮০০ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা...
স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, রোববার (৯ আগস্ট) রাত আনুমানিক ২ টার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার লক্ষীপুর শেরশাহ রোড (ইউনাইটেড ডায়াগনস্টিক সেন্টারের বিপরীত পার্শ্বে) এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: রবিউল ইসলাম বাবুর ছেলে মো: বিপ্লব (২৯)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে মাদক বিক্রির নগদ ১৩ হাজার ৮০০ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।