নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে সপ্তাব্যাপী বিভাগীয় বইমেলা সমাপ্ত

সেপ্টেম্বর ১৫, ২০২৩ ১০:০৪ 👁️ ৬৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: সাত দিনব্যাপী বিভাগীয় বইমেলা ২০২৩ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকালে রাজশাহী কলেজ মাঠে অনুষ্ঠানে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) ড. মোকছেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জসীম উদ্দীন হায়দার এবং জেলা প্রশাসক শামীম আহমেদ।

আরও পড়ুনঃ  তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

অনুষ্ঠানে বক্তাগণ বলেন, আজকের তরুণ প্রজন্ম স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে। স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দিতে হলে তাদের জ্ঞান বৃদ্ধি করতে হবে। জ্ঞানবৃদ্ধি করার জন্য বইপড়ার কোনো বিকল্প নেই। শেখার মূল উপাদানই হলো বই। পাঠকের জ্ঞান ও বিবেক বিকশিত হয় বইপড়ার মাধ্যমে।

আরও পড়ুনঃ  বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

শরীর সচল থাকে ব্যায়ামের মাধ্যমে আর মস্তিষ্ক সচল থাকে বইপড়ার মাধ্যমে। এ সময় শিক্ষার্থীদের একাডেমিক বইপড়ার পাশাপাশি ধর্মীয় ও সাধারণ জ্ঞানের বইপড়ার পরামর্শ দেন তাঁরা। পরে বিভাগীয় বইমেলা ২০২৩ এ অংশগ্রহণকারী ৬০টি বইয়ের স্টল থেকে সেরা তিনটি স্টলকে ক্রেস্ট, সনদ এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।