নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সামারি ট্রায়াল কোর্ট পরিচালিত

সেপ্টেম্বর ২৯, ২০২৬ ১০:৩২ 👁️ ৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সামারি ট্রায়াল কোর্ট পরিচালিত হয়।

আরও পড়ুনঃ  পুলিশকে জনআস্থা অর্জন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

২৯ সেপ্টম্বর (মঙ্গলবার) রাজশাহী সিটি কর্পোরেশনের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ফয়সল তারেক-এর নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সমন্বয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় একটি সামারি ট্রায়াল কোর্ট পরিচালনা করা হয়।

উক্ত আদালতে- মেসার্স আলম ফিলিং স্টেশন, শালবাগান, রাজশাহী অকটেন এবং ডিজেল ডিসপেন্সিং ইউনিটে তেল পরিমাপে সঠিক দেওয়ায় প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ৪০০ টন বর্জ্য অপসারণ

কনক কনফেকশনারি, বিজিবি গেট, শালবাগান, রাজশাহীর বিভিন্ন পণ্য যাচাই করা হয় এবং অনুমোদনবিহীন অলিভ অয়েল ও ব্রেড পাওয়া যাওয়ায় সেগুলো জব্দ করা হয় এবং ৭ (সাত) কর্মদিবসের মধ্যে পণ্যের সরবরাহকারীকে বিএসটিআই, রাজশাহী অফিসে এসে যথাযথ ব্যাখ্যা প্রদানের নির্দেশ প্রদান করা হয়। একই সাথে অনুমোদনবিহীন সকল পণ্য বিক্রয় সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।

শালবাগান কাঁচা বাজারের মাছ, মাংস, ফলমূল ও সবজির বিভিন্ন দোকানে ব্যবহৃত ওজনযন্ত্র যাচাই করে পরিমাপ সঠিক পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং ভোক্তাকে সঠিক পরিমাপ নিশ্চিত করার নির্দেশ প্রদান করা হয়। এছাড়াও কাঁচা বাজারের অভ্যন্তরের দোকানসমূহকে বিএসটিআই-এর অনুমোদনবিহীন পণ্য বিক্রয় সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  মেধাবী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক

সান্ধ্য ট্রায়াল কোর্ট শেষে বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ফয়সল তারেক সাংবাদিকদের জানান, এরকম অভিযান রাজশাহী সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় গুণগত মানসম্পন্ন পণ্যের নিশ্চয়তার জন্য চলমান থাকবে। এছাড়াও তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যবসায়ীদের অসাধু ব্যবসায়ীদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকা নিশ্চিত করতে আইনের সঠিক প্রয়োগের নিমিত্তে এ ধরনের অভিযান আগামীতেও চলমান থাকবে বলে জানান।

এ সময় জনাব মোঃ আজিজুল হাকিম, সহকারী পরিচালক (মেট্রোলজি)-এর নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সার্বিক সহযোগিতা করেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।