নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে ১৫ মাদক মামলার আসামি গ্রেপ্তার

অক্টোবর ২৬, ২০২৬ ১১:১৩ 👁️ ২৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটনের দামকুড়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে মোনোড্রিল সিরাপসহ ১৫ মাদক মামলার আসামি ১ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, রোববার (২৫ অক্টোবর) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে দামকুড়া থানা পুলিশ সোনাইকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত একরাম আলীর ছেলে মো: রাজন আলী (৪৪)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২ বোতল মোনোড্রিল সিরাপ উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি রাজন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় ১৫টি মাদক মামলা ও রাজশাহী মহানগরী পুলিশ আইনে ১টি নন-এফআইআর প্রসিকিউশন রয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৫

আসামির বিরুদ্ধে দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।