নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

অক্টোবর ২৭, ২০২৬ ১১:০০ 👁️ ১৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে জুয়া প্রতিরোধে মহানগর ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে ১ জন অনলাইন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। এ সময় অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রমে ব্যবহৃত ২টি স্মার্টফোন জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সোমবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক পৌনে ১টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মহানগর ডিবি পুলিশ বোয়ালিয়া থানার রানীবাজার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে রাজপাড়া থানার নতুন বিলসিমলা (বন্ধ গেট) গ্রামের মৃত মশিউজ্জামান সুজার ছেলে মো: মাখসেদুজ্জামান স্বপ্ন (২৩)-কে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ  এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

এসময় গ্রেপ্তারকৃত আসামির হেফাজত থেকে জব্দ করা ২টি স্মার্টফোন তল্লাশি করে ১টি জিমেইল আইডি, ৩টি মোবাইল সিমকার্ড, বিকাশ ও নগদ মোবাইল ব্যাংকিং হিসাবের সঙ্গে ব্যবহৃত ১টি নম্বর, অনলাইন জুয়া ও বেটিং-সংক্রান্ত ওয়েবসাইটে (ব্রাউজার) ৯টি ইউজার আইডি এবং অনলাইন জুয়া ও বেটিং সংক্রান্ত ৫টি অ্যাপস পাওয়া যায়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

আসামির বিরুদ্ধে বোয়ালিয়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।