নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

অক্টোবর ২৪, ২০২৬ ৭:৪৪ 👁️ ১৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপির আশু রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় মহানগর বিএনপি কার্যালয়ে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।

আরও পড়ুনঃ  নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “ভূমিমন্ত্রীর অসুস্থতায় আমরা সবাই তাঁর সুস্থতা কামনা করছি। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, মহান আল্লাহর কাছে সেই দোয়া করি। তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দেশ ও জনগণের সেবায় ভূমিকা রাখবেন এই কামনা করি।

আরও পড়ুনঃ  যে কারণে ভারতের ঘুম কেড়ে নিতে পারে ‘বদর’ প্রতিরক্ষা চুক্তি

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সখিনা খাতুন।

এ সময় সিনিয়র সহ-সভাপতি শাহানাজ পারভীন লাকী, সিনিয়র যুগ্ম সম্পাদিকা আসমাউল হোসনা, ক্রীড়া সম্পাদিকা নাজনিন আকতার বিথী, সহ-ক্রীড়া সম্পাদিকা মোছা. লাভলী, মহানগর এর আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সিফাত জেরিন তুলি সহ মহানগর, থানা ও ওয়ার্ড মহিলা দলের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ে নবীজির ১০ গুণ!

দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাসি খাতুন। পরে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর আশু রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।