নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে ৮ অপহরণকারী গ্রেপ্তার 

মে ৬, ২০২৪ ৬:০২ 👁️ ৫১ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরী’র শাহমখদুম থানার আমচত্বর এলাকায় পূর্ব শত্রুতায় জেরে অপহরণের অভিযোগে ৮ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

গ্রেপ্তারকৃত আসামি হলেন মো: রাজন ইসলাম (২৪), মো: আশিক ইসলাম (২১), মো: জাহিদ হাসান (১৯), দীপ্ত মোল্লিক (১৯), মো: সোহানুর রহমান জয় (২০), সাদমান সাদিক (১৯), মো: আকাশ ইসলাম আরিফ (১৮) ও মো: সিহাব হোসেন (১৮)।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার ধাদাশ গ্রামের মো: জারমান আলীর ভাগনে আসামি রাজন ইসলামের সাথে পারিবারিক ও জমিজমা সংক্রান্ত দ্বন্দ্ব ছিল। জারমান আলী গত ৫ মে ২০২৪ খ্রিস্টাব্দ সকালে বাড়ি থেকে লেগুনা যোগে রাজশাহী সিটি হাটে যাচ্ছিলেন। রাজশাহী মহানগরী’র শাহমখদুম থানার আমচত্বর এলাকা পৌঁছালে তার ভাগনে রাজন ইসলামসহ অন্যান্য আসামিরা জারমান আলীকে লেগুনা থেকে অস্ত্রের ভয় দেখিয়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যাচ্ছিল। তারা নওদাপাড়া এলাকায় পৌঁছালে জারমান আলী পেয়ে চিৎকার শুরু করেন। আসামি রাজন তখন চাকু দিয়ে জারমান আলীর পেটে আঘাত করে গুরুতর জখম করে এবং অন্যান্য আসামিরাও জারমান আলীকে মারপিট করে। এসময় জারমান আলীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়। জারমান আলীর ভাইয়ের উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে শাহমখদুম থানায় একটি মামলা রুজু হয়।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

আরএমপি’র শাহমখদুম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: নূর আলম সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে শাহমখদুম থানা পুলিশের একটি টিম আসামিদের গ্রেপ্তারে অভিযানে শুরু করেন।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় ফ্লাইওভারের রেলিংয়ে পিকআপের ধাক্কা, আহত ৩

শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো: ইসমাইল হোসেনের দিকনির্দেশনায় এসআই জাকির হোসাইন ও তাঁর টিম গতকাল ৫ মে ২০২৪ খ্রিস্টাব্দ দিবাগত রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।