নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

সেপ্টেম্বর ২১, ২০২৬ ৬:১৪ 👁️ ১৯ views
Link Copied!

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার একসত্যাপাড়া এলাকায় লেকের পানিতে ডুবে আমেনা আক্তার (১৬) নামের এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ছোটবোনকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনলেও নিজেই প্রাণ হারায় সহোদরা আমেনা।

আরও পড়ুনঃ  জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিহত আমেনা আক্তার একসত্যাপাড়া এলাকার মো. খোরশেদ আলম ও নাছিমা বেগম দম্পতির বড় মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে আমেনা আক্তার তার ছোটবোনকে সাথে নিয়ে বাড়ির পাশের লেকে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে অসাবধানতাবশত ছোটবোন গভীর পানিতে তলিয়ে যেতে থাকলে আমেনা মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ে তাকে টেনে ওপরে তুলে আনে। ছোটবোনকে অলৌকিকভাবে বাঁচাতে পারলেও ক্লান্ত আমেনা নিজে লেকের অতল পানিতে তলিয়ে যায়।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

পরে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে নামেন। প্রায় ঘণ্টাখানেক তল্লাশি চালানোর পর পানির নিচ থেকে অচেতন অবস্থায় আমেনাকে উদ্ধার করেন এলাকাবাসী। তবে ততক্ষণে তার স্পন্দন থেমে গিয়েছিল।

আরও পড়ুনঃ  ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান; রোপণ সাড়ে ৭০০ গাছ

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদ খান চৌধুরী জানান, “পানিতে ডুবে কিশোরীর মৃত্যুর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”

আমেনার এমন বীরত্বপূর্ণ আত্মত্যাগ ও অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোক ও বিষাদের ছায়া নেমে এসেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।