নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীর সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ মাস্টারপ্ল্যান বিষয়ক কর্মপরিকল্পনা সভা

অক্টোবর ১০, ২০২৬ ৮:৪৩ 👁️ ৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা এবং ড্রেনেজ মাস্টারপ্ল্যান (তৃতীয় পর্যায়) প্রকল্পসমূহের সমীক্ষা বিষয়ক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে নগর ভবনে সরিৎ দত্ত শুভ নগর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  নগরীতে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের অভিযান ১ ব্যক্তির সাজা

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের উপদেষ্টা ও সাবেক সচিব ড. এবি আবদুল্লাহ।

আরও পড়ুনঃ  নিয়ামতপুর পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানি ও সেবা পেতে অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ

সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম।

সভায় রাজশাহী মহানগরীর সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ মাস্টারপ্ল্যান বাস্তবায়নের লক্ষ্যে সমীক্ষা কার্যক্রম এবং কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও পানি নিষ্কাশন ব্যবস্থাকে আরও আধুনিক, কার্যকর ও টেকসই করার লক্ষ্যে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুনঃ  ক্ষেতলালে বিয়ের দাবিতে প্রবাসফেরত ব্যক্তির বাড়িতে দুই সন্তানের জননীর অনশন

সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) জসিম উদ্দিন আরজু, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইটসহ সিটি কর্পোরেশনের অন্যান্য প্রকৌশলীবৃন্দ উপস্থিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।