নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বাঘায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক আটক

অক্টোবর ২৯, ২০২৬ ১০:৩৩ 👁️ ১৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টোর, বাঘা: রাজশাহীর বাঘা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক আটক করা হয়েছে।

আরও পড়ুনঃ  বাগমারায় ইউএনও ও এসিল্যান্ডকে ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির শুভেচ্ছা

বুধবার (২৮ অক্টোবর) রাতে বাঘা পৌর এলাকার দক্ষিণ মিলিক বাঘা গ্রামে অভিযান পরিচালনা করে নাহিদ ইসলাম ওরফে নাইট (৩২) নামের এক যুবককে অটক করে পুলিশ। আটক ওই যুবক শাজাহান মিয়ার ছেলে।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩

পুলিশ সুত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, শাজাহান মিয়ার ছেলে নাহিদ ইসলাম বরফে নাইট দীর্ঘদিন থেকে কৌশলে মাদক ব্যবসা করে আসছে।

আরও পড়ুনঃ  যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) জানান, তার বিরুদ্ধে বাঘা থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।