নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বাগমারায় ইউএনও ও এসিল্যান্ডকে ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির শুভেচ্ছা

অক্টোবর ২৬, ২০২৬ ১১:০০ 👁️ ৭৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটি।

আরও পড়ুনঃ  নগর জামায়াতের আমীর নির্বাচনে সদস্য সম্মেলন

সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও রিজু তামান্নাকে এবং সাড়ে ১২টায় সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবনির্বাচিত কমিটির নেতারা।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সভাপতি মামনুর রশিদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পলাশ, সহসভাপতি খোরশেদ আলম, সহসাধারণ সম্পাদক সজিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন।

আরও পড়ুনঃ  মান্দায় চোলাই মদ তৈরির উপকরণসহ মাদক কারবারি গ্রেপ্তার

এ সময় কমিটির সদস্য নইমুদ্দিন, আব্দুর রাজ্জাক, রেজাউল করিম, হাফিজুর রহমান, সাইফুল ইসলাম ও মামুনুর রশিদ। অন্যদিকে নির্বাচনের দায়িত্বে থাকা সিনিয়র দলিল লেখক প্রভাষ চন্দ্র সরকার, নাজমুল ইসলাম সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার (২৪ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।