নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগর জামায়াতের আমীর নির্বাচনে সদস্য সম্মেলন

অক্টোবর ২৪, ২০২৬ ৯:৫৮ 👁️ ২৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, এমপি বলেছেন, আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি নিয়ে দায়িত্বশীলদের কাজ করতে হবে। ঈমানের প্রকাশ মানুষের আচরণে ফুটে উঠতে হবে। প্রত্যেককে বিনয়ী, নম্র ও উদার হতে হবে। তাকওয়াভিত্তিক জীবনযাপন, খারাপ কাজ থেকে বিরত থাকা এবং কোনোভাবেই হারাম কাজের সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রথীন্দ্রনাথ দত্ত, গর্ব রাজশাহী অঞ্চলের মানুষের

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে রাজশাহীর মহিলা ক্রীড়া কমপ্লেক্সে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী আয়োজিত সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগরী আমির নির্বাচন উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  আগামী বছরের শুরুতেই পদ্মা ব্যারেজের উদ্বোধন : পানিসম্পদমন্ত্রী

রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. মাওলানা কেরামত আলী এমপির সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম।

আরও পড়ুনঃ  ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি, আগের চেয়ে সুস্থ

সম্মেলনে বক্তারা বলেন, ইসলামের আদর্শ অনুসরণ করে দায়িত্বশীলদের ব্যক্তিগত জীবন ও আচরণ গড়ে তুলতে হবে। নৈতিকতা, শৃঙ্খলা ও যোগ্যতার সমন্বয়ে সাংগঠনিক দায়িত্ব পালন করতে হবে। মহানগরীর সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে দায়িত্বশীল সদস্যদের দক্ষতা ও নৈতিক মানোন্নয়নের ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।

উল্লেখ্য, রাজশাহী মহানগর জামায়াতের অন্তর্ভুক্ত সাধারণ সদস্যদের সরাসরি গোপন ভোটে আগামী দুই বছরের জন্য মহানগরী আমির নির্বাচিত হবেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।