নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রথীন্দ্রনাথ দত্ত, গর্ব রাজশাহী অঞ্চলের মানুষের

অক্টোবর ২১, ২০২৬ ১০:২২ 👁️ ৯ views
Link Copied!

এস এম আব্দুর রহমান,পুঠিয়া : বাঘা রাজশাহী কৃতি সন্তান নম্র , ভদ্রতা ও মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা—এই গুণগুলোই একজন মানুষকে সত্যিকারের বড় করে তোলে। তেমনই এক সাদা মনের মানুষ রথীন্দ্রনাথ দত্ত, যুগ্ম সচিব, বাণিজ্য মন্ত্রণালয়, ঢাকা। তিনি রাজশাহীর বাঘা উপজেলার কৃতী সন্তান, যাঁর মানবিক উদ্যোগ ও অসাধারণ ব্যক্তিত্ব ইতোমধ্যে অনেক মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

আরও পড়ুনঃ  ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

নিজের ভালোবাসা ও মানবিক দায়বদ্ধতা থেকে বাঘা, পুঠিয়া, দুর্গাপুর ও চারঘাট উপজেলার কয়েক হাজার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাবার ও কাপড় বিতরণ করেছেন তিনি। তাঁর এই উদ্যোগ শুধু সহায়তা প্রদান নয়, বরং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এক অনুকরণীয় দৃষ্টান্ত।

রথীন্দ্রনাথ দত্তের সবচেয়ে আকর্ষণীয় দিক তাঁর পদমর্যাদা নয়, বরং তাঁর অসাধারণ ব্যবহার, নম্রতা ও ভদ্রতা। একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হয়েও সাধারণ মানুষের সঙ্গে তাঁর আন্তরিক আচরণ সত্যিই মুগ্ধ করার মতো। এমন মানুষই প্রমাণ করেন, প্রকৃত সম্মান পদ-পদবিতে নয়, মানুষের প্রতি ভালোবাসা ও মানবিকতায়।

আরও পড়ুনঃ  বাঘায় আবাদি জমিতে পুকুর খননের অভিযোগে প্রসাশনের অভিযান, অভিযুক্তরা পলাতক

(বুধবার ২১ অক্টোবর) তাঁর এই মানবিক কর্মকাণ্ড সরাসরি দেখার আগ্রহে প্রায় ৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ছুটে গিয়েছিলাম তাঁকে একনজর দেখার জন্য। সেখানে গিয়ে যা দেখলাম, তা আমার শোনা কথাকেও ছাড়িয়ে গেছে। তাঁর সঙ্গে হাত মেলাতে পেরে, কাছ থেকে তাঁর নম্রতা ও আন্তরিকতা অনুভব করতে পেরে আমি সত্যিই অভিভূত ও আনন্দিত।

আমার উপলব্ধি, এমন সাদা মনের মানুষ সমাজে যত বেশি জন্ম নেবেন, দেশ তত বেশি মানবিক, সুন্দর ও কল্যাণমুখী হয়ে উঠবে। রথীন্দ্রনাথ দত্ত শুধু বাঘাবাসীর গর্ব নন, তিনি রাজশাহী অঞ্চলের মানুষের জন্যও এক অনুপ্রেরণার নাম। তাঁর মতো মানবিক মানুষের কর্মকাণ্ড সমাজের অন্যান্য বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিকেও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সাক্ষাৎ

হয়তো প্রতিটি ঘরে ঘরে রথীন্দ্রনাথ দত্তের মতো মানুষ জন্ম নেবেন না। তবুও মহান সৃষ্টিকর্তার কাছে আমার আন্তরিক প্রার্থনা—প্রতিটি মায়ের কোল যেন এমন মানবিক, বিনয়ী, উদার ও পরোপকারী সন্তানে আলোকিত হয়।

স্যালুট এমন সাদা মনের মানুষকে, যাঁদের হৃদয়ে নিজের জন্য নয়, মানুষের জন্য ভালোবাসা থাকে।

রথীন্দ্রনাথ দত্তের মতো মানুষই আমাদের শেখান—মানুষের প্রকৃত পরিচয় তাঁর পদমর্যাদায় নয়, বরং মানুষের মুখে হাসি ফোটানোর আন্তরিক প্রচেষ্টায়। মানবিকতার জয় হোক, মানুষের প্রতি মানুষের ভালোবাসা অটুট থাকুক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।