নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীর হরিজন পল্লী এলাকা পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

অক্টোবর ২১, ২০২৬ ১০:২৯ 👁️ ১৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর ১১নং ওয়ার্ড হরিজন পল্লী এলাকা পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

আরও পড়ুনঃ  মহানবমী—উৎসবের শেষ রাত আজ

বুধবার দুপুরে তিনি এই এলাকা পরিদর্শন করেন। এ সময় প্রশাসক মহোদয় হরিজন পল্লীর নাগরিকদের সাথে কথা বলেন ও তাদের বিদ্যমান সমস্যাসমূহ শুনেন। এ সময় তিনি হরিজন পল্লীর উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুনঃ  পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এ দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন এ নগরীর উন্নয়নের। প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে আমি কাজ করে যাচ্ছি। নগরীর পরিচ্ছন্ন পরিবেশের উন্নয়নে আপনাদের ভূমিকা অপরিসীম। হরিজন পল্লী এলাকার পরিস্কার পরিচ্ছন্নতা, তাঁদের জীবনমান উন্নয়নে আবাসন প্রকল্প গ্রহণ, আধুনিক স্যানিটেশন ব্যবস্থা, প্রবেশ দ্বার নির্মাণসহ সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুনঃ  শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

পরিদর্শনকালে হরিজন পল্লী এলাকার মন্ডল ধীরাজ হেলা, সাবেক মন্ডল শেখর হেলাসহ এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।