নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

অক্টোবর ১৮, ২০২৬ ৯:৫৮ 👁️ ১৫ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে রোববার (১৮ অক্টোবর) বাণী দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। বাণীতে তিনি রাজশাহী মহানগরীতে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুনঃ  সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

বাণীতে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। এটি শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য প্রতীক। অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির বিজয়ের বার্তা নিয়ে প্রতিবছর দুর্গোৎসব আমাদের মাঝে ফিরে আসে।

আরও পড়ুনঃ  শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী

রাসিক প্রশাসক বলেন, এবারের দুর্গোৎসবে রাজশাহীতে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আগমন নতুন মাত্রা যোগ করেছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে রাজশাহীবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এ আনন্দঘন সময়ে শারদীয় দুর্গোৎসব সবার মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও জোরদার করবে বলে আমি আশাবাদী।

তিনি আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই চেতনাকে ধারণ করে আমাদের সম্মিলিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।

আরও পড়ুনঃ  নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

পরিশেষে, শারদীয় দুর্গোৎসব সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনবে—এ প্রত্যাশা ব্যক্ত করে সকল সনাতন ধর্মাবলম্বীর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন রাসিক প্রশাসক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।