নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

চুন-রঙ-ফিটকিরিতে তৈরি হচ্ছিল ‘গুড়’, ম্যাজিস্ট্রেট আসছে শুনে পালাল কর্মচারীরা

অক্টোবর ১৮, ২০২৬ ১১:০০ 👁️ ১০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় ভেজাল গুড় তৈরির তিন কারখানায় অভিযান চালিয়ে দুই দিনে ৪৫ মণ গুড় ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক কারখানা মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা ২৭ বস্তা চিনি দেওয়া হয়েছে স্থানীয় এতিমখানায়।

আরও পড়ুনঃ  শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা দাঁড়পাড়া গ্রামে এসব অভিযান চালানো হয়।

অপরিচ্ছন্ন পরিবেশে বিভিন্ন রাসায়নিক ও উপকরণ ব্যবহার করে গুড় তৈরির অভিযোগে অভিযান চালায় উপজেলা প্রশাসন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যার নেতৃত্বে পুলিশের সহযোগিতায় পৃথক অভিযান চালানো হয়।

আরও পড়ুনঃ  খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী

রবিবার বেলা ১১টার দিকে গ্রামের সবুজ হোসেন ও রকি হোসেনের গুড় তৈরির কারখানায় অভিযান চালানো হয়।

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে তারা চুলার ওপর গুড় রেখেই পালিয়ে যান। পরে কারখানায় থাকা ১৫ মণ গুড় ধ্বংস করা হয়। এ ছাড়া ১২ বস্তা চিনি জব্দ করে স্থানীয় এতিমখানায় দেওয়া হয়।

এর আগে ১৪ অক্টোবর বিকালে একই গ্রামের নাজিম উদ্দিনের ছেলে কাজিম উদ্দিনের কারখানায় অভিযান চালানো হয়। অভিযোগ ছিল সেখানে চিনি, মোনালিসা, বিভিন্ন ধরনের রাসায়নিক, চুন, রঙ, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও আটা ব্যবহার করে গুড় তৈরি করা হচ্ছিল।

আরও পড়ুনঃ  ইরানের বিরুদ্ধে সৌদি আরবের গুরুতর অভিযোগ!

অভিযানে ওই কারখানার ৩০ মণ গুড় ধ্বংস করা হয়। জব্দ করা হয় আরও ১৫ বস্তা চিনি। পরে সেই চিনিও স্থানীয় এতিমখানায় দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত কাজিম উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা বলেছেন, ‘কারখানাগুলোতে অপরিচ্ছন্ন পরিবেশে বিষাক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহার করে গুড় তৈরি হচ্ছিল। অভিযানে জব্দ করা ভেজাল গুড় ও গুড় তৈরিতে ব্যবহৃত বিভিন্ন উপকরণ ধ্বংস করা হয়েছে। এ ছাড়া জব্দ করা ২৭ বস্তা চিনি দেওয়া হয়েছে স্থানীয় এতিমখানায়।’

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।