নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

মহানবমী—উৎসবের শেষ রাত আজ

অক্টোবর ২০, ২০২৬ ৭:২৯ 👁️ ১০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসবের আগামীকাল, বুধবার শেষ দিন বিজয়া দশমী। এদিন দেবী দুর্গা মর্ত্যলোক থেকে ফিরে যাবেন কৈলাসে। ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হয়েছিল শারদীয় দুর্গোৎসব। আগামীকাল বিসর্জনের মাধ্যমে এই বৃহৎ ধর্মীয় উৎসবের সমাপ্তি ঘটবে। ১০ অক্টোবর শুভ মহালয়ার মাধ্যমে শুরু হয়েছিল পূজার ক্ষণগননা। এবার দেবী দুর্গা ঘোড়ায় চড়ে কৈলাস থেকে মর্ত্যলোকে এসেছেন। দশমীর দিন বির্সজনের মাধ্যমে মা কৈলাসে (স্বর্গে) ফিরে যাবেন নৌকায় চড়ে।

আরও পড়ুনঃ  নেত্রকোনায় জঙ্গলে হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

মহাদশমী পূর্বাহ্ন ৯টা ৩৩ মিনিটের মধ্যে কিন্তু কুলিকবেলানুরোধে ৯টা ২২ মিনিটের মধ্যে দুর্গাদেবীর দশমী বিহিত পূজা সমাপন হবে।

পূজা শেষে প্রতিটি মণ্ডপেই ভক্তদের দেওয়া হবে পুষ্পাঞ্জলি। এরপর শুরু হবে বিসর্জনের প্রস্তুতি। বিসর্জনের আগে দেবী দুর্গাকে বিবাহিত মহিলারা পান, তেল, সিঁদুর ও মিষ্টিমুখ করাবেন। এরপর সিঁদুর খেলায় মেতে উঠবেন বিবাহিত নারীরা। ঘরে ঘরে বিতরণ করা হবে মিষ্টি।

আরও পড়ুনঃ  নগরীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার ও নগদ অর্থ জব্দ

মহানবমী হচ্ছে পূজার শেষ দিন। পরদিন বিজয়া দশমী অর্থাৎ বিসর্জনপর্ব। তাই নবমীর রাতেই বলতে গেলে উৎসবের শেষ রাত।

আজ, মঙ্গলবার নবমী পূজাকে ঘিরে সকাল থেকে পূজামণ্ডপগুলোতে ঢল নেমেছিল ভক্ত, দর্শনার্থী ও সাধারণ মানুষের। এছাড়া গভীর রাত পর্যন্ত নগরের বিভিন্ন মণ্ডপে ঘুরে বেড়াবেন সবাই। বিশেষ করে সন্ধ্যার পর থেকে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকবে। সেইসঙ্গে বাড়বে আনন্দ, কোলাহল। পূজার সময় নগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ছিল স্বাভাবিক। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ষষ্ঠী থেকে নবমী পূজার সব আনুষ্ঠানিকতা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। সকল সম্প্রদায়ের মানুষ এই উৎসব, সম্মিলনিতে অংশগ্রহণ করেছে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

মহানবমী পূজায় নবমী তিথি ছিল দিবা ৯টা ৫৯ মিনিট পর্যন্ত। পূর্বাহ্ন ৭টা ৩৪ মিটিনের মধ্যে পুনঃ ৯টা ০১ মিনিটের মধ্যে দেবী দুর্গার মহানবমী বিহিত পূজা সম্পন্ন করা হয়। পূজা শেষে দেওয়া হয় অঞ্জলি, বিতরণ করা হয় প্রসাদ। নগরের বিভিন্ন মণ্ডপে দুপুর দেড়টায় বিতরণ করা হয় মহাপ্রসাদ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।