নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

সেলফি দেখে ক্যানসারে বেঁচে থাকার পূর্বাভাস দেবে এআই টুল

অক্টোবর ২০, ২০২৬ ৮:২৭ 👁️ ১৪ views
Link Copied!

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) টুল তৈরি করেছেন। যেটি ক্যানসারে আক্রান্ত রোগীর মুখের ছবি দেখে বেঁচে থাকার সম্ভাবনার পূর্বাভাস দিতে সক্ষম। টুলটি তৈরি করেছেন ম্যাসাচুসেটসের অলাভজনক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ম্যাস জেনারেল ব্রিঘামের বিশেষজ্ঞরা। এর মাধ্যমে রোগীর জৈবিক বয়স অনুমান করা হয়।

আরও পড়ুনঃ  বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

জৈবিক বয়স বলতে ব্যক্তির জন্মগত সংখ্যা নয়, বরং তিনি দেখতে কতটা বয়স্ক সেটিকে বোঝায়। এআই টুল মুখের ছবিতে বয়সের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বৈশিষ্ট্য বিশ্লেষণ করে জৈবিক বয়সের ধারণা দিতে পারে।

বিভিন্ন জাতিগোষ্ঠী ও বয়সের প্রায় ৪ কোটি মানুষের মুখের ছবি ব্যবহার করে এআই মডেলটিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গবেষকদের মতে, সাধারণ একটি ছবি বিশ্লেষণ করে রোগীর স্বাস্থ্য সম্পর্কে ধারণা পাওয়ার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

আরও পড়ুনঃ  ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: স্থানীয় সরকার মন্ত্রী

গবেষণার বিস্তারিত ফলাফল প্রকাশ হয়েছে ‘ল্যানসেট ডিজিটাল হেলথ’ সাময়িকীতে। গবেষকরা এ প্রযুক্তি ব্যবহার করে দুটি পরিপূরক এআই টুল তৈরি করেছেন। এগুলো হলো ‘এফএএইচআর-ফেসএজ’ ও ‘এফএএইচআর-ফেসসারভাইভাল’।

প্রথম টুলটি মুখের ছবি বিশ্লেষণ করে রোগীর জৈবিক বয়স অনুমানের পর ক্যানসারে বেঁচে থাকার সম্ভাবনা মূল্যায়ন করে। দ্বিতীয় টুলটি জৈবিক বয়সের হিসাবের ওপর নির্ভর না করে সরাসরি মুখের ছবি দেখে বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে পূর্বাভাস দেয়।

দুটি টুল একই এআই মডেল থেকে তৈরি হলেও রোগীর স্বাস্থ্য সম্পর্কে ভিন্ন ধরনের তথ্য দেয়। গবেষণায় দেখা গেছে, বয়স ও বেঁচে থাকার সম্ভাবনা অনুমানের ক্ষেত্রে টুল দুটি মুখের আলাদা আলাদা অংশের বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে।

আরও পড়ুনঃ  ৮০ কিলোমিটার পাড়ি দিয়ে ধানের শীষের ঘর নিয়ে জনসভাস্থলে আসাদুল

‘এফএএইচআর-ফেসএজ’ নাকের দুই পাশ থেকে মুখের কোণ পর্যন্ত বিস্তৃত ভাঁজ, চোখের ওপরে কপালের অংশ এবং কপালের দুই পাশ বিশ্লেষণ করে। অন্যদিকে, ‘এফএএইচআর-ফেসসারভাইভাল’ চোখের নিচের অংশ ও নাকের ওপরের বৈশিষ্ট্য মূল্যায়ন করে।

গবেষণাটির জ্যেষ্ঠ সহ-লেখক হুগো আর্টস বলেন, এফএএইচআর-ফেসসারভাইভাল মুখমণ্ডলভিত্তিক স্বাস্থ্য বিশ্লেষণে নতুন অগ্রগতি এনেছে। তাঁর জানা মতে, এটিই প্রথম এআই মডেল যেটি সাধারণ ছবি দেখে ক্যানসারে বেঁচে থাকার পূর্বাভাস দিতে সক্ষম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।