নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

অক্টোবর ১৭, ২০২৬ ৯:১৮ 👁️ ১৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেছেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাজশাহী সফরকে কেন্দ্র করে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ নগরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য রাজশাহীবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

আরও পড়ুনঃ  সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

শনিবার (১৭ অক্টোবর) প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় (মাদ্রাসা মাঠ) পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। পরে রাসিক প্রশাসক রাজশাহী ধর্মসভাসহ সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ  সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

রাসিক প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সরকার প্রধান ঢাকার বাইরে বিভাগীয় শহরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন উপলক্ষে রাজশাহীতে আগমনকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এবং তাঁর সফর সফল করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুনঃ  সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, অভিযোগের তীর শাকিব খানের দিকে !

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সহসভাপতি ওয়ালিউল হক রানা, চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান জনি এবং মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক মিলনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।