নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বাঘায় আবাদি জমিতে পুকুর খননের অভিযোগে প্রসাশনের অভিযান, অভিযুক্তরা পলাতক

অক্টোবর ২১, ২০২৬ ১১:০৯ 👁️ ৪০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘায় আবাদি জমিতে পুকুর খননের অভিযোগে অভিযান প্রসাশনের উপস্থিতি টের পেয়ে দুইটি এক্সক্যাভেটর ফেলে পালিয়ে গেলেন অভিযুক্তরা।

আরও পড়ুনঃ  থাইল্যান্ডে বাড়ছে বাংলাদেশিদের ব্যবসা, বড় চ্যালেঞ্জ ভিসা-ব্যয়

বুধবার (২১অক্টোবর) বিকেলে উপজেলার মনিগ্রাম ইউনিয়ন এর দীঘির পাড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রসাশন সুত্রে জানা গেছে, উপজেলার মনিগ্রাম ইউনিয়ন এর দীঘির পাড় এলাকায় কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন করা হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রসাশনের উপস্থিতি টের পেয়ে কৃষি জমিতে পুকুর খননের প্রমাণসহ দুইটি এক্সক্যাভেটর ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে স্থানীয় জনগণকে এ বিষয়ে সতর্ক করা হয়।

আরও পড়ুনঃ  পূজামন্ডপ দেখতে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

তিনি আরও জানান, অনুমোদনবিহীনভাবে কৃষি জমির উপরিভাগ কর্তন, জমির শ্রেণি পরিবর্তন বালুমহাল, মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০, ভূমি অপরাধ প্রতিরোধ, প্রতিকার আইন, ২০২৩ ও ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ এবং কৃষি ভূমি সুরক্ষা আইন, ২০২৬ অনুযায়ী আইনত দন্ডনীয় অপরাধ।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা বলেন,
উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিত চলমান থাকবে এবং এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।