নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

মান্দায় চোলাই মদ তৈরির উপকরণসহ মাদক কারবারি গ্রেপ্তার

অক্টোবর ২৭, ২০২৬ ১১:০৯ 👁️ ১০ views
Link Copied!

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ) ও মাদক বিক্রির দুই হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পলি রানী (২৬) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার উপজেলার শ্রীরামপুর ঋষিপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ  দায়িত্বে অবহেলা, নার্সকে বদলি, চার চিকিৎসকের বেতন কাটার নির্দেশ

পুলিশ সূত্রে জানা গেছে, মান্দা থানা পুলিশের এসআই (নিঃ) আশীষ কুমার সান্যালের নেতৃত্বে সঙ্গীয় এএসআই মহসিন আলী, নারী কনস্টেবল কেয়া খাতুন ও কনস্টেবল মো. হাসান আলী মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় পলি রানীর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ঘরের ভেতরে দেয়ালের পাশে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ) এবং মাদক বিক্রির দুই হাজার টাকা উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  ৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব কি আগের চেয়ে নিরাপদ?

এ ঘটনায় গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের করে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।