নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীর ১১ নং ওয়ার্ড ক্রিকেট লিগের রেজিস্ট্রেশন উদ্বোধন

অক্টোবর ২, ২০২৬ ১০:৫৯ 👁️ ৩০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ১১নং ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগ ২০২৬, সিজন-১ এর কার্যক্রম ও রেজিস্ট্রেশন ফরম উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ১১নং ওয়ার্ড স্পোর্টস অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

আরও পড়ুনঃ  নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন: পুড়ল ক্যাম্পাসের মনোরম কাশবন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি তরুণ প্রজন্মকে সুস্থ, সুশৃঙ্খল ও মানবিক হিসেবে গড়ে তোলার অন্যতম মাধ্যম। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান খেলাধুলাকে আরও বিস্তৃত ও কার্যকরভাবে প্রতিষ্ঠিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। জাতীয় পর্যায়েও নিয়মিত প্রতিযোগিতা ও খেলাধুলায় শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ফেনীতে ১৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

তিনি বলেন, রাজশাহী মহানগরীর প্রতিটি ওয়ার্ডে খেলাধুলার পরিবেশ তৈরি করতে সিটি কর্পোরেশন কাজ করছে। মহানগরীর ৩০টি ওয়ার্ডে ২১টি খেলার মাঠ এবং ১৬টি ফুটসাল গ্রাউন্ড নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

রাসিক প্রশাসক বলেন, তরুণদের মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের ক্রিকেট লীগ আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হবে। তিনি ১১নং ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লীগ-২০২৬-এর সফলতা কামনা করেন এবং আয়োজকদের এ ধরনের ইতিবাচক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি প্রমুখ উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।