নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নতুন প্রজন্ম আমাদের দেখিয়ে দিয়েছে তারা পরিবর্তিত হয়ে গেছে- বিভাগীয় কমিশনার

মে ২৮, ২০২৫ ৯:৩২ 👁️ ৫২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, আমরা বদলে গেছি, কিন্তু পরিবর্তনের আর প্রয়োজন নেই এটা বলা ঠিক হবে না। আমাদের নতুন প্রজন্ম দেখিয়ে দিয়েছে যে, তারা পরিবর্তিত হয়ে গেছে।

আরও পড়ুনঃ  চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

আজ (২৮ মে) সকালে রাজশাহী মহানগরীর একটি হোটেলে আয়োজিত ‘পরিবর্তন ও অংশীজন ব্যবস্থাপনার লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ে দিকনির্দেশনা ও সচেতনতা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজিম আহমেদ বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফার্মের মুরগীর সাথে তুলনা করা হতো। কিন্তু তারা পরিবর্তন হওয়া দেখিয়ে দিয়েছে।

সরকারি ব্যবস্থাপনা ডিজিটালাইজড করা প্রসঙ্গে তিনি বলেন, এখন পেনশন কেস সম্পূর্ণ ডিজিটাল স্কিমের আওতায় চলে আসবে, ফলে পেনশন দ্রুত নিষ্পত্তি হবে। আমাদের কাছে যে সেবা মানুষ চায়, আমরা তা সাধ্যমত ও দ্রুত দেয়ার চেষ্টা করবো।

আরও পড়ুনঃ  রায়পুরে জিপিএ-৫ ও ট্যালেন্টপুল কৃতীশিক্ষার্থীদের সংবর্ধনা

এ সময় বিভাগীয় কমিশনার সরকারি দায়িত্ব পালনকালে অকারণে সময় নষ্ট না করার জন্য কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) আয়োজিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান এবং জেলা প্রশাসক আফিয়া আখতার। কর্মশালায় সভাপতিত্ব করেন বিসিসি’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ মেহেদী হাসান।

অনুষ্ঠানে বিভাগীয় পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।