নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নাটোরে দুর্ঘটনায় ৪ জন নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার

জুন ২৬, ২০২৫ ১:১৮ 👁️ ৫৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : নাটোরের বেলঘরিয়ায় বাসচাপায় সিএনজির চার যাত্রী নিহতের ঘটনায় বাসচালক মামুনুর রশিদকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (২৪ জুন) রাতে রাজশাহী নগরের শাহমখদুম থানার নওদাপাড়া নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর সিপিএসসি রাজশাহীর একটি দল।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

গ্রেপ্তার মো. মামুনুর রশিদ রাজশাহীর বেলপুকুর থানার ভাংড়া এলাকার বাসিন্দা। বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে।

এর আগে গত ২০ জুন বিকেলে নাটোর সদর উপজেলার বেলঘরিয়া বাইপাসে এ দুর্ঘটনা ঘটে। বাসের চাপায় সেদিন সিএনজি অটোরিকশার চালকসহ চারজন নিহত হন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার পর বাসচালক ঘটনাস্থলে আহত যাত্রীদের উদ্ধার না করে বাসটি ফেলে রেখে দৌঁড়ে পালিয়ে যান।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ড - নারীর ক্ষমতায়নের অনন্য এক মাইলফলক

এ ঘটনায় ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এক সদস্য বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাবও ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাসচালক মামুনুর রশিদকে ঝলমলিয়া হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।