নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নায়কের মুখে গন্ধ, অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী বিপাশা

জুন ৩০, ২০২৫ ৭:০০ 👁️ ৫৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা আর মাধবনের সঙ্গে ২০১২ সালে ‘জোরি ব্রেকার’ সিনেমায় জুটি বেঁধেছিলেন অভিনেত্রী বিপাশা বসু। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সিনেমার শুটিংয়ের একটি অপ্রত্যাশিত ঘটনা তুলে ধরলেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ  রাজধানীতে দিনভর ককটেল বিস্ফোরণ, রাতে থানার সামনে বাসে আগুন

বিপাশা জানান, ছবিতে মাধবনের সঙ্গে একটি চুম্বনের দৃশ্য ছিল, যেটি করতে তিনি শুরুতে দ্বিধায় ছিলেন। কারণ, মাধবনের স্ত্রী তার খুবই ঘনিষ্ঠ বন্ধু। তবে পরিচালক বারবার অনুরোধ করে তাকে রাজি করান।

আরও পড়ুনঃ  স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

তবে শুটিং শেষ হতেই ঘটে অস্বস্তিকর ঘটনা। বিপাশা জানান, দৃশ্যটি শেষ করে তিনি সঙ্গে সঙ্গে নিজের ঘরে চলে যান, কারণ তার গা গুলিয়ে উঠছিল, অসুস্থ অনুভব করছিলেন। পরে জানতে পারেন, মাধবন শুটিংয়ের আগে পেঁয়াজ রয়েছে- এমন খাবার খেয়েছিলেন, যার গন্ধ থেকেই এমন প্রতিক্রিয়া হয় তার।

আরও পড়ুনঃ  স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

এই ঘটনাকে স্বাভাবিকভাবেই তুলে এক সাক্ষাৎকারে তুলে ধরেছিলেন বিপাশা। তবে তাদের সম্পর্কের ওপর কোনো প্রভাব পড়েনি এ নিয়ে। মাধবনের সঙ্গে এখনও তার বন্ধুত্ব অটুট রয়েছে, আর তারা নিয়মিত যোগাযোগও রাখেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।