নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নিউইয়র্কে হামলার প্রতিবাদে বিকেলে শাহবাগে এনসিপির বিক্ষোভ

সেপ্টেম্বর ২৩, ২০২৫ ১২:৪৮ 👁️ ৬৭ views
Link Copied!

অনলাইন ডেস্ক : নিউইয়র্কে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে লাঞ্ছিত ও তাসনিম জারাকে অশালীন ভাষায় গালাগাল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই হামলার প্রতিবাদে আওয়ামী লীগের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আরও পড়ুনঃ  চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

মঙ্গলবার (২৩ সেপ্টম্বর) বিকেল ৪টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এদিন সকালে এক বার্তায় এই তথ্য জানিয়েছে দলটি।

আরও পড়ুনঃ  অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া সারা দেশে জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিলের নির্দেশনা দিয়েছে দলটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।