নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নিখোঁজের ৩ দিন পর পাবনায় তরুণের লাশ উদ্ধার

মার্চ ১৩, ২০২৪ ৫:৩৯ 👁️ ৬৭ views
Link Copied!

অনলাইন ডেস্ক : পাবনায় বাড়ি থেকে নিখোঁজের তিন দিন পর আজাদ হোসেন (২১) নামে এক তরুণের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। গত সোমবার থেকে ওই তরুণ নিখোঁজ ছিলেন বলে জানান তার বাবা।

আরও পড়ুনঃ  ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

নিহত তরুণ দাপুনিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে, পেশায় তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ-প্রশাসন) মাসুদ আলম বিষযটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গত ১১ মার্চ থেকে আজাদ নিখোঁজ ছিলেন। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

বুধবার দুপুরে আজাদের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।’

আরও পড়ুনঃ  তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

তিনি বলেন, ‘তবে তার সঙ্গে থাকা একটি মোটরসাইকেল ও মোবাইল পাওয়া যায়নি। কি কারণে কারা তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি।

তদন্ত চলছে, তদন্তের পর হত্যার কারণ জানা যাবে। সেই সঙ্গে অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।