নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত মা ও স্ত্রী

ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ৭:৪২ 👁️ ২৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ঢাকার আশুলিয়ার জিরাবোতে নিজের বাড়িতে ডাকাতের গুলিতে আহত হয়েছেন অভিনেতা আজিজুর রহমান আজাদ। আজ রোববার ভোরে বাড়িতে ডাকাতের উপস্থিতি টের পান আজাদ ও তাঁর পরিবারের সদস্যরা। এ সময় ডাকাতেরা গুলি করলে আজাদের পায়ে তিনটি গুলি লাগে। ডাকাতের আক্রমণে অভিনেতার মা ও স্ত্রী আহত হয়েছেন।

আরও পড়ুনঃ  গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

ডাকাতের গুলিতে আজাদের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ভগ্নিপতি ও নির্মাতা তপু খান। তিনি গণমাধ্যমকে বলেন, ‘ঘটনাটি ঘটেছে ভোরবেলা। কয়েকজন ডাকাত বাসার রান্নাঘরের গ্রিল কেটে ঘরে ঢুকে পড়ে। বাসার লোকজন টের পেয়ে রান্নাঘরে গেলে সে সময় অভিনেতার স্ত্রীর মাথায় এবং তাঁর মায়ের পায়ে আঘাত লাগে। এ সময় চিৎকার করলে ডাকাতেরা পালিয়ে যাওয়ার সময় আজাদের পায়ে তিনটি গুলি করে। দুজন ডাকাত বাসায় হামলা করলেও বাড়ির বাইরে ছিল আরও কয়েকজন।’

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

জানা গেছে, আজাদের পায়ে গুলি লেগে মাংসপেশি ছিঁড়ে গেছে। ভোরবেলাতেই রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। মা-স্ত্রীসহ অভিনেতা এখন রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে অভিনেতার দেখাশোনা করছেন আরেক নির্মাতা আনিসুর রহমান রাজিব। আজাদের জ্ঞান ফিরেছে বলে জানিয়েছেন রাজিব।

আরও পড়ুনঃ  রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

২০১৬ সালে তপু খানের ‘প্রাক্তন’ নাটকের মধ্য দিয়ে অভিনয়ে পথচলা শুরু আজাদের। এরপর গত ৯ বছরে দুই শতাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘লিডার আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রেও অভিনয় করেছেন আজাদ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।