অনলাইন ডেস্ক : ঢাকার আশুলিয়ার জিরাবোতে নিজের বাড়িতে ডাকাতের গুলিতে আহত হয়েছেন অভিনেতা আজিজুর রহমান আজাদ। আজ রোববার ভোরে বাড়িতে ডাকাতের উপস্থিতি টের পান আজাদ ও তাঁর পরিবারের সদস্যরা। এ সময় ডাকাতেরা গুলি করলে আজাদের পায়ে তিনটি গুলি লাগে। ডাকাতের আক্রমণে অভিনেতার মা ও স্ত্রী আহত হয়েছেন। ডাকাতের গুলিতে আজাদের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ভগ্নিপতি ও নির্মাতা তপু খান। তিনি গণমাধ্যমকে বলেন, ‘ঘটনাটি ঘটেছে ভোরবেলা। কয়েকজন ডাকাত বাসার রান্নাঘরের গ্রিল কেটে ঘরে ঢুকে পড়ে। বাসার লোকজন টের পেয়ে রান্নাঘরে গেলে সে সময় অভিনেতার স্ত্রীর মাথায় এবং তাঁর মায়ের পায়ে আঘাত লাগে। এ সময় চিৎকার করলে ডাকাতেরা পালিয়ে যাওয়ার সময় আজাদের পায়ে তিনটি গুলি করে। দুজন ডাকাত বাসায় হামলা করলেও বাড়ির বাইরে ছিল আরও কয়েকজন।’ জানা গেছে, আজাদের পায়ে...
Developed by BDITHOST