নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নিয়ম-কানুনের স্বার্থে মেঝেতে ঘুমাচ্ছেন ‘মোদি’, পান করছেন নারিকেলের পানি!

জানুয়ারি ১৮, ২০২৪ ৭:২৮ 👁️ ৯৭ views
Link Copied!

অনলাইন ডেস্ক : আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের অভিষেক হবে। এই অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ‘ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’। আর মন্দিরের অভিষেকের জন্য যেসব নিয়ম-কানুন রয়েছে সেগুলো কড়াকড়িভাবে পালন করছেন মোদি। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

আরও পড়ুনঃ  স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ১১ দিনব্যাপী এই রীতিতে তপস্যা এবং শরীর-মন পরিষ্কারের বিষয় রয়েছে। ধ্যান এবং ‘সাতভিক’ খাওয়ার মাধ্যমে শরীর-মন দুটোই পরিষ্কার হয়। এই সাতভিক পেঁয়াজ, রসুন এবং অন্যান্য খাদ্যপণ্য ছাড়া তৈরি করা হয়।

আরও পড়ুনঃ  সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

সূত্রটি আরও জানিয়েছে, রীতি অনুযায়ী, প্রধানমন্ত্রী মোদি মেঝেতে একটি কম্বল বিছিয়ে ঘুমাচ্ছেন। আর পানীয় হিসেবে শুধুমাত্র নারিকেলের পানি পান করছেন। নতুন রাম মন্দিরটি তৈরি করা হয়েছে বাবরি মসজিদের জায়গায়। যেটি ১৯৯২ সালে উগ্রবাদী হিন্দুরা ভেঙে ফেলেছিল।

গত ১২ জানুয়ারি থেকে এই রীতি শুরু হয়েছে। আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরে ‘প্রাণ প্রতিষ্ঠার’ জন্য পূজা দেবেন মোদি। লক্ষীকান্ত দিক্ষিতের নেতৃত্বাধীন পুরোহিতের একটি দল প্রাণ প্রতিষ্ঠা পূজার মূল রীতিনীতিগুলো পালন করবেন।

আরও পড়ুনঃ  আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

অযোধ্যার রাম মন্দিরে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল মন্দিদের ভেতর রামের একটি মূর্তি স্থাপন করা হয়েছে। এতে রামের ছোটকালের (পাঁচ বছর বয়সী) প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে।

রাম মন্দির অভিষেক অনুষ্ঠানটি সরাসরি প্রত্যক্ষ করবেন ১১ হাজার অতিথি। দেশ-বিদেশের এসব অতিথিকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছে মন্দির ট্রাস্ট বিভাগ।

এদিকে রাম মন্দিরের অভিষেক উপলক্ষ্যে ভারতে যত মন্দির আছে সেগুলোর পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।