নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নিয়ামতপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

অক্টোবর ১৩, ২০২৫ ৫:১৩ 👁️ ২৪ views
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ‘সমন্বিত উদ্যােগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

আরও পড়ুনঃ  পাবনায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

দিবসটি পালন উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের স্থায়ী মঞ্চ এর সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মুর্শিদা খাতুন।

আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল লতিফ বক্তব্য রাখেন।

আরও পড়ুনঃ  মাতৃমৃত্যু হ্রাস ও মাতৃ-নবজাতক টিটেনাস নির্মূলে বাংলাদেশর সাফল্য

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, সমবায় কর্মকর্তা রেজাউল করিম, সমাজ সেবা কর্মকর্তা সাদিকুর রহমান, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাহাদাৎ হোসেনসহ বিভিন্ন দপ্তর প্রধান, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, সুশীল সমাজের নেতাকর্মী, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, অভিভাবকগণ।

আলোচনা শেষে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের ফায়ার সার্ভিসের তত্ত্বাবধানে বিভিন্ন প্রক্রিয়ায় আগুন নেভানোর কৌশল শেখানো হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।