নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নিয়ামতপুরে গম্ভীরা গানে পানি ব্যবস্থাপনার বার্তা

অক্টোবর ২৩, ২০২৫ ৪:০৯ 👁️ ২২ views
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: “হামরা নিজেরা নিজেরঘে ক্ষতি করহ্যা পানি গালাকে নষ্ট করছি। যেগল্যা পুকুর পহড়্যা আছে সেগলা খনন করহ্যা পানি সংরক্ষণ করতে হবে।
-তাই নাকি বে।
– হা নানা, সেটাই তো কহছি। দিনদিন পানির স্তর নিচে বস্যা য্যাছে। এটা একদিন পৃথিবীর হুমকি হয়্যা পড়বে।’
এভাবে নানা-নাতির কথোপকথনে বরেন্দ্র অঞ্চলের পানি সংরক্ষণের কথা উঠে আসলো।

আরও পড়ুনঃ  তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গম্ভীরা গানের মাধ্যমে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে তাঁরা উপস্থিত স্থানীয় জনগণকে সচেতন করছিলেন।

ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-র গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে নওগাঁর নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার (২২ অক্টোবর) বিকেলে এই গম্ভীরা অনুষ্ঠিত হয়। এতে সুইজারল্যান্ড সরকার অর্থায়ন করেছে আর ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ সহযোগিতা করেছে।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটে সচেতনতামূলক সেমিনার

আয়োজকেরা জানান, এলাকার স্থানীয় লোকজনের মধ্যে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনার করণীয় সম্পর্কে সচেতনতা তৈরি করতে এই গম্ভীরা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট এর শিল্পীবৃন্দ গম্ভীরা পরিবেশন করেন।

অনুষ্ঠানে এলাকার সকল স্তরের জনগণসহ স্থানীয় সরকার প্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে গম্ভীরা উপভোগ করেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।