নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নিয়ামতপুরে গাঁজা ও বিদেশি মদসহ ব্যবসায়ী গ্রেপ্তার

ফেব্রুয়ারি ৯, ২০২৪ ৩:২৬ 👁️ ৮০ views
Link Copied!

সিরাজুল ইসলাম,নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে মোটরসাইকেলে করে মাদক বহনকালে উপজেলার হাজিনগর ইউনিয়নের শিবপুর এলাকা হতে ২ কেজি গাঁজা, দুই বোতল বিদেশী মদ, ২ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ২১ হাজার টাকাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।

আরও পড়ুনঃ  তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্হিতি টের পেয়ে ধৃত আসামি পালানোর চেষ্টা করলে পুলিশের সদস্যরা তাকে গ্রেপ্তার করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলে থাকা ২ কেজি গাঁজা, ২ বোতল ফেনসিডিল ও বাড়ির ভেতরে থাকা ২ বোতল বিদেশি মদ উদ্ধার করে। মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম শামীম (৩৩)। তিনি উপজেলার হাজিনগর ইউনিয়নের শিবপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।